আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
অভিষেক উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

অভিষেক উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

 

অভিষেক উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

পল্লী জনপদ ডেস্ক॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (০৬ মে) রাজা তৃতীয় চার্লসকে তার ঐতিহাসিক অভিষেক উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি মহামান্য আপনার এবং মহামহিম রানি ক্যামিলার ঐতিহাসিক গৌরবময় অভিষেকের উপলক্ষে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লসকে তার আন্তরিক সমথর্নের কথা জানান। শেখ হাসিনা বলেন, তিনি আত্মবিশ্বাসী যে রাজা তৃতীয় চার্লসের দূরদর্শী ও বিচক্ষণ রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধিতে অব্যাহতভাবে সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করবে।

তিনি বলেন, আগামী দিনে দুই কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের হবে। তিনি রাজা ও রাণীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ুু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon