আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
গৌরনদীতে দুই যুবদল নেতাকে পিটিয়ে আহত

গৌরনদীতে দুই যুবদল নেতাকে পিটিয়ে আহত

 

গৌরনদীতে দুই যুবদল নেতাকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক ॥

ইউনিয়ন পর্যায়ে বিএনপির গণপদযাত্রার ব্যানার পৌঁছে দিতে গিয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় নেতার হামলায় গুরুত্বর আহত হয়েছেন দুই যুবদল নেতা। হামলার ঘটনা ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড় বন্দরে।

হামলায় গুরুত্বর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন শনিবার সকালে অভিযোগ করে বলেন, ইউনিয়ন পর্যায়ে বিএনপির গণপদযাত্রার ব্যানার শুক্রবার বিকেলে বাটাজোর বন্দরে ওই এলাকার নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিতে গিয়েছিলাম। এসময় আকস্মিকভাবে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু, দেলোয়ার হোসেন দিলুসহ তাদের সহযোগিরা অর্তকিতভাবে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।

একপর্যায়ে হামলাকারীরা আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি (মনির) আরও বলেন, একইসময় হামলকারীরা বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা রাসেল হাওলাদারকেও মারধর করে আহত করেছে। হামলার ঘটনায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon