আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
গৌরনদীতে ১৩৫ শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

গৌরনদীতে ১৩৫ শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

গৌরনদীতে ১৩৫ শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক॥

নানান কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের (মরার ভিটা) ১৩৫ শহীদের বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে পুষ্পস্তাবক অর্পণ করে করেন।

বেলা এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, ওসি আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, আব্দুল হালিম সরদার সহ অন্যান্যরা।

একইদিন দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon