আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

 

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সকাল ১০ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্যমুখী ক্ষেতে মোটর চালিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামের ওই কৃষক মারা যান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার জানান, সাইফুল তার ফুফুর বাড়িতে নিজেদের মালিকানার জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছিলেন। সেই জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাইফুলের লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon