আজ বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
পানির ট্যাংকির নিচে চাঁপা পরে ব্যবসায়ীর মৃত্যু

পানির ট্যাংকির নিচে চাঁপা পরে ব্যবসায়ীর মৃত্যু

 

পানির ট্যাংকির নিচে চাঁপা পরে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নের নারকৈলি গ্রামে পানির ট্যাংকির নিচে চাঁপা পরে মার্শাল মৃধা (৪৮) নামের এক ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত মার্শাল মৃধা ওই গ্রামের মৃত শাজাহান মৃধার ছেলে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খান মহব্বত বলেন, মার্শালের টিনসেট ঘরের দুইটি আড়ার ওপর এক হাজার লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংকি রয়েছে। রবিবার মাগরিবের আযানের পূর্ব মুহুর্তে ট্যাংকিতে পানি তুলতে মোটর চালু করা হয়। পরে একটি কাঠের মই দিয়ে কতোটুকু পানি উঠেছে মার্শাল তা দেখতে উপরে ওঠে। এ সময় মইয়ের একটি পায়া ভেঙ্গে যায়। তখন আড়া ধরে নিজেকে রক্ষার চেষ্টা করতে গেলে সে পানির ট্যাংকির নিচে চাঁপা পরে।

ইউপি সদস্য আরও বলেন, এসময় মার্শালের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে এ ঘটনায় মৃতের পরিবারের কারো কোনো অভিযোগ নেই।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon