আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে পালিয়ে থাকা নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতাকর্মীরা
বরিশালে অবরোধ সফল করার সমর্থনে মহানগর বিএনপির রাতে মশাল মিছিল

বরিশালে অবরোধ সফল করার সমর্থনে মহানগর বিএনপির রাতে মশাল মিছিল

বরিশালে অবরোধ সফল করার সমর্থনে মহানগর বিএনপির রাতে মশাল মিছিল

শামীম আহমেদ ॥

বিএনপি সহ সমমনা দলের ডাকা চলমান গণতান্ত্রিক অধিকার উদ্ধার ও ভোটারবিহীন সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীর একদফা আন্দোলনের ১০ম কর্মসূচি দেশব্যাপি বুধ ও বৃহস্পতিবারের ৪৮ ঘন্টা অবরোধ সফল করার সমর্থনে রাতে বরিশাল-বাবুগঞ্জ আন্ত:মহাসড়ক নগরীর লাকুটিয়া সড়কে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে এক ঝটিকা মশাল মিছিল বের হয়।

মঙ্গলবার (০৫) ডিসেম্বর রাত পোনে ৮টায় বরিশাল-বাবুগঞ্জ সড়কের ও নগরীর ২৯ নং ওয়ার্ড লাকুটিয়া এলাকায় আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা এক ঝটিকা মশাল মিছিল বের করে। মিছিলটি আবহাওয়া অফিস এলাকা থেকে শুরু করে বাঘিয়া এলাকার গ্রামীণ টাওয়ার এলাকায় যাওয়ার পূর্বে জেলা রিজার্ভ রেঞ্জ ফোর্সের একটি পিকাপ চলে আসায় নেতা কর্মীরা রাস্তার উপর মশাল লাঠিগুলো ফেলে দ্রুত স্থান ত্যাগ করে।

এসময় রাস্তার উপর মশালের লাঠিগুলো পড়ে থাকায় জেলা রেঞ্জ পুলিশের গাড়ী অতিক্রম করতে বিলম্ব হয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে রাস্তার উপর থেকে আগুন সড়িয়ে দিলে পুলিশের গাড়ি চলে যায়।

এছাড়া বিরোধীদলের মিছিল মিটিং প্রতিরোধের জন্য মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানের মোড়ে মোড়ে অবস্থান নেওয়াসহ টহল অভিযান অব্যাহত রেখেছে মাসব্যাপি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon