আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন

 

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক ॥

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সমাধিতে ও ভাষা সৈনিকের বাড়ির সামনে নির্মিত শহীদ মিনারে সকল শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লাখেরাজ কসবা গ্রামে পারিবারিক কবরস্তানে শায়িত মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের জনতা।

পরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান জাকির রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম। শেষে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon