আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
ভোলায় নতুন গ্যাস কূপে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু

ভোলায় নতুন গ্যাস কূপে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু

 

ভোলায় নতুন গ্যাস কূপে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক ॥

ভোলা জেলার উপজেলা সদরের ইলিশা গ্যাস ক্ষেত্রে’র ইলিশা-১ নামের নতুন কূপে তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষার শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল ৭টায় ৩২৫০ থেকে ৩২৫৪ মিটার মাটির গভীরে আগুন প্রজ্জ্বলনের মাধ্যমে গ্যাস উত্তোলনের এ পরীক্ষা শুরু হয়। আশা করা হচ্ছে নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২’শ বিসিএফ বা তারো বেশি পরিমান গ্যাসের মজুদ রয়েছে।

এর আগে কূপটিতে গত ২৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে প্রথম ডিএসটি’র কার্যক্রম সফলভাবে শুরু করা হয় এবং ৭ মে দ্বিতীয় ডিএসটি শুরু হয়। আজ তৃতীয় স্তরের টেস্ট শুরু হলো। গত ৯ মার্চ সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়।

বাপেক্স’র মহাব্যবস্থাপক (ভূ-তাত্ত্বিক বিভাগ) মো: আলমগীর হোসেন সোমবার সকালে জানান, আজ সকালে আমাদের তৃতীয় ডিএসটি সফলভাবে শুরু করা হয়েছে। মাটির নিচে গ্যাসের প্রেসারও বেশ ভালো রয়েছে। প্রথম দিন গ্যাসের প্রেসার রয়েছে ৩৪০০ পিএসআই। এ পরীক্ষামূলক গ্যাস উত্তোলন মোট ৭২ ঘন্টা চলবে। গ্যাসের লাইনগুলো পরিস্কার হচ্ছে। তাই এ প্রেসার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে গ্যাস উত্তোলনের লক্ষ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি।

বাপেক্স সূত্র জানায়, নতুন এ গ্যাস ক্ষেত্রের কূপ নিয়ে জেলায় মোট ৩টি গ্যাস ক্ষেত্র’র ৯টি কূপ রয়েছে। এগুলো হলো বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র ৬টি কূপ, সদরের ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থ’র ২টি ও সর্বশেষ ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা ১ কূপ। যা থেকে দৈনিক মোট ১৮০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে। এছাড়া নতুন এ গ্যাস ক্ষেত্র হতে যাচ্ছে দেশের ২৯ তম গ্যাস ক্ষেত্র।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon