আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
মা ইলিশ ও ঝাটকা রক্ষায় অবৈধ জাল উৎপাদনকারীদের ধ্বংস করার দাবীতে মানববন্ধন

মা ইলিশ ও ঝাটকা রক্ষায় অবৈধ জাল উৎপাদনকারীদের ধ্বংস করার দাবীতে মানববন্ধন

মা ইলিশ ও ঝাটকা রক্ষায় অবৈধ জাল উৎপাদনকারীদের ধ্বংস করার দাবীতে মানববন্ধন

মা ইলিশ ও ঝাটকা রক্ষায় অবৈধ জাল উৎপাদনকারীদের ধ্বংস করার দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ॥

অসহায় জেলেদের জালপুড়ে তাদেরকে দাদনকারী মহাজনদের কাছে ঋণগ্রস্থ না করে দেশে চায়না দুয়ারী, মশারী জাল, বাধাসহ এসকল অবৈধ জাল উৎপাদনকারীদের স্বমূলে নির্মূল করার মাধ্যমে রুপালী মা ইলিশ ও ঝাটকা রক্ষা করার পাশাপাশি জেলেদের প্রণোদনার চালের সাথে নগদ অর্থ সহায়তা করার দাবীতে চায়না দুয়ারী জাল ও ইলিশের প্রতিকৃতি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশালের নদীমাত্রিক উপজেলা মেহেন্দিগঞ্জের শিশু স্বপ্ন সংগঠন।

শিশু স্বপ্ন সংগঠনের সভাপতি লেখক সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে বক্তারা বলেন, জেলেদের শুধু চাল দিলেই কি সব শেষ হয়ে যাবে?

আমাদের জেলেরা মাছ শিকার করার পেশায় জড়িত খাকলেও মহাজন ও দাদন ব্যবসায়ীদের হাতে মাছ তুলে দিয়ে দেনা ও ঋণমুক্ত হওয়ার জন্য ঠিকমত মাছ খেতে পাই না। এখন আবার সরকার কর্তৃক মাছ ধরা নিষিদ্ধ হওয়ার কারনে ভাতের মার দিয়ে ভাত খেতে হলে সেখানে একটু লবণ ও লংকা মরিচেরও প্রয়োজন আছে তা কিনব কি দিয়ে।

অন্যদিকে, এখনো প্রকৃত জেলেরা ঠিকমত চাল পায় না। যারা পাচ্ছে তারা আবার নেতাদের আশির্বাদ নিয়ে চাল পাচ্ছে তাই জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের প্রতিনিধিরা যাচাই-বাচাই করে সকল মৎস্য শিকারী জেলেদের চালের সাথে অন্য সকল তরিতরকারী ক্রয় করার জন্য নগদ অর্থ সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে দাবী জানান।

একই সাথে তারা বলেন, অসহায় জেলেদের জাল পুড়ে ক্ষতিগ্রস্থ না করে যেখানে এই অবৈধ জাল উৎপাদন করা হয় সেখানে সরকারীভাবে অভিযান চালিয়ে উৎপাদনকারীদের ধ্বংস করার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, শিশু স্বপ্ন সংগঠনের সাধারণ সম্পাদক বরিশাল মহানগর কলেজ লেকচারার সোহেব তালুকদার, সংগঠন সদস্য দিপংকর মিয়া, সদস্য আব্দুস ছালাম ও লেখক সাব্বির আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon