আজ মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
মেঘনা নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মেঘনা নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

 

মেঘনা নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক॥

ভোলা জেলার সদর উপজেলায় আজ মেঘনা নদী থেকে আজ ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। রোববার (২৭ আগস্ট, ২০২৩) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।

এসব জালের মধ্যে ২০ হাজার মিটার মশারির জাল ও পাঁচহাজার মিটার কারেন্ট জাল রয়েছে। এসময় মশারির জাল পাতার জন্য দুইহাজার পিস খুঁটিও জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, আজ মেঘনা নদীর তেমাথা এলাকায় ৪টি নৌকা থেকে ২০ হাজার মিটার মশারির জাল ও জাল স্থাপনের দুইহাজারটি খুঁটি জব্দ করা হয়। এছাড়া মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। ইতোমধ্যে এসব জাল ও খুঁটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি জানান, অভিযানে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি দল সহায়তা করে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon