আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

 

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

পল্লী জনপদ ডেস্ক॥

সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার (২১ এপ্রিল) সেদেশে ঈদ উদযাপিত হবে।

সৌদির মতো কাতারেও শুক্রবার ঈদ উদযাপিত হবে। তবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে চাঁদ দেখতে না পারায় আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদ উদযাপনের সময় ঘোষণা করা হয়েছে।

এরআগে এশিয়ার অন্যতম বৃহত্তম মুসলিম দেশ মালয়েশিয়া-ইন্দোনেশিয়াসহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় কোথাও বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়ে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আরব বিশ্বের ১৩টি দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদের বরাতে আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছিল, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব এবং ইসলামিক বিশ্বের কোথাও খালি চোখে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon