আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেলো বাংলাদেশ

আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেলো বাংলাদেশ

 

আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেলো বাংলাদেশ

পল্লী জনপদ ডেস্ক॥

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি বাবদ বাংলাদেশে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৯৪ কোটি টাকা। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ওই অর্থ যোগ হয়েছে। ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৯ কোটি ডলার (৩২ দশমিক ৬৯ বিলিয়ন)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি ৪৭৬ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে এসেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

গত সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আএমএফ) তাদের পরিচালনা পর্ষদে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। এই ঋণ সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত দেওয়া হবে। এই ঋণের সুদের হার দুই দশমিক দুই শতাংশ।

অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে ঋণ দিচ্ছে আইএমএফ। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon