আজ মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
‘কনের ইচ্ছে পূরণ’ নিজস্ব প্রতিবেদক॥ বিয়ের আগে হবু বরের কাছে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার আবদার করেছিলো কনে শান্তা ইসলাম। বিয়ের দিন হবু স্ত্রীর সেই আবদার পূরণ করেছেন বর। কনে শান্তা ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর বাসিন্দা ব্যবসায়ী নিজাম উদ্দিন ভূঁইয়ার মেয়ে ও সমরিতা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বর তাওহীদ ইসলাম খুলনা নগরীর ফুলতলার দামোদর উত্তরপাড়া এলাকার কলেজ শিক্ষক শেখ দ্বীন মোহাম্মদের ছেলে ও বাগেরহাটের শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার। শুক্রবার (১৭ মার্চ) সকালে কনের পিতা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খুলনার ছেলে তাওহীদের সাথে আমার মেয়ে শান্তা ইসলামের সামাজিক ভাবে বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিলো বৃহস্পতিবার। বিয়ের দিন ধার্য্য করার সময় আমার মেয়ে (কনে) নবজামাতা ডাঃ তাওহীদ ইসলামের (বর) কাছে হেলিকপ্টার যোগে শশুর বাড়িতে যাওয়ার আবদার করেছিলো। বৃহস্পতিবার বিয়ের সকল অনুষ্ঠানিকতা শেষে বিকেলে হেলিকপ্টারযোগে খুলনার শশুর বাড়িতে যায় শান্তা। মেয়ের আবদার পূরন করায় জামাতার প্রতি উচ্ছাস প্রকাশ করেন তিনি। অপরদিকে, হেলিকপ্টারে চড়িয়ে কনে নিয়ে যাওয়ার বিষয়টি এলাকায় চাউর হওয়ায় গৌরনদী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসুক জনতার ভীর জমে। জনতার ভীর সামলাতে থানা পুলিশ মোতায়েন করা হয় স্কুল মাঠে। গৌরনদী মডেল থানার এএসআই মোঃ জসিম বলেন, বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারটি স্কুল মাঠে অবতরণ করার পরপরই উৎসুক জনতার ভীর জমে যায় মাঠে। বিকেল সাড়ে চারটার দিকে হেলিকপ্টারটি নবদম্পত্তিকে নিয়ে চলে যায়।

‘কনের ইচ্ছে পূরণ’

নিজস্ব প্রতিবেদক॥

বিয়ের আগে হবু বরের কাছে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার আবদার করেছিলো কনে শান্তা ইসলাম। বিয়ের দিন হবু স্ত্রীর সেই আবদার পূরণ করেছেন বর।

কনে শান্তা ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর বাসিন্দা ব্যবসায়ী নিজাম উদ্দিন ভূঁইয়ার মেয়ে ও সমরিতা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বর তাওহীদ ইসলাম খুলনা নগরীর ফুলতলার দামোদর উত্তরপাড়া এলাকার কলেজ শিক্ষক শেখ দ্বীন মোহাম্মদের ছেলে ও বাগেরহাটের শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার।

শুক্রবার (১৭ মার্চ) সকালে কনের পিতা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খুলনার ছেলে তাওহীদের সাথে আমার মেয়ে শান্তা ইসলামের সামাজিক ভাবে বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিলো বৃহস্পতিবার। বিয়ের দিন ধার্য্য করার সময় আমার মেয়ে (কনে) নবজামাতা ডাঃ তাওহীদ ইসলামের (বর) কাছে হেলিকপ্টার যোগে শশুর বাড়িতে যাওয়ার আবদার করেছিলো। বৃহস্পতিবার বিয়ের সকল অনুষ্ঠানিকতা শেষে বিকেলে হেলিকপ্টারযোগে খুলনার শশুর বাড়িতে যায় শান্তা। মেয়ের আবদার পূরন করায় জামাতার প্রতি উচ্ছাস প্রকাশ করেন তিনি।

অপরদিকে, হেলিকপ্টারে চড়িয়ে কনে নিয়ে যাওয়ার বিষয়টি এলাকায় চাউর হওয়ায় গৌরনদী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসুক জনতার ভীর জমে। জনতার ভীর সামলাতে থানা পুলিশ মোতায়েন করা হয় স্কুল মাঠে। গৌরনদী মডেল থানার এএসআই মোঃ জসিম বলেন, বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারটি স্কুল মাঠে অবতরণ করার পরপরই উৎসুক জনতার ভীর জমে যায় মাঠে। বিকেল সাড়ে চারটার দিকে হেলিকপ্টারটি নবদম্পত্তিকে নিয়ে চলে যায়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon