আজ সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
গৌরনদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন

গৌরনদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন

গৌরনদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন

নিজস্ব প্রতিবেদক॥

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় এবারো ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে সরকারি এ নিষেধাজ্ঞার কোন প্রভাব পড়েনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকায়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই চলছে মা ইলিশ নিধন।

মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন উপজেলার আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকা ঘুরে দেখা গেছে মা ইলিশ নিধনের চিত্র। অভিযানের মধ্যেও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নদীতে জাল ফেলে মা ইলিশ শিকারে ব্যস্ত হয়ে উঠছে একদল অসাধু জেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকায় প্রতিদিনই ইলিশ শিকার করে যাচ্ছেন কতিপয় অসাধু জেলেরা। উপজেলা মৎস্য অফিস থেকে ঢিলেঢালা কিছু অভিযান চালানো হলেও তা কোন কাজে আসছেনা।

সূত্রে আরও জানা গেছে, নিষেধাজ্ঞার আগে একেকটি নৌকায় একজন করে জেলে থাকলেও অভিযানের মধ্যে প্রতিটি নৌকায় এখন রয়েছে ২/৩ জন জেলে। দূর থেকে প্রশাসনের স্পিডবোড কিংবা ট্রলার দেখা মাত্রই দ্রুতগতিকে নৌকা নিয়ে শাখা খালে ঢুকে পরেন জেলেরা। প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর পূনরায় নদীতে নেমে ইলিশ নিধনের মহোৎসবে মেতে ওঠেন জেলেরা। ফলে সুচতুর এসব জেলেদের আটকও করা যাচ্ছেনা। তবে প্রশাসন আরো কঠোর হলে অসাধু জেলেদের দৌরাত্ম কমে আসবে বলে মনে করেন স্থানীয় সচেতন বাসিন্দারা।

এবিষয়ে গৌরনদী মৎস্য কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে মৎস্য বিভাগ নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon