আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের
গৌরনদীতে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

গৌরনদীতে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

 

গৌরনদীতে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক॥

বরিশালের গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মোঃ জাকির রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির, পরিমল চন্দ্র হাওলাদার, মাহাবুবুল ইসলাম, নাদিরা আফরিন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তারের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ আলম সেরনিয়াবাত, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী খাদিজা প্রমুখ।

শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। একইদিন বিদ্যালয়ের ছয়জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon