আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অভিযানে গৌরনদী উপজেলার টরকী বন্দর ও মদিনা স্ট্যান্ডের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

অভিযানে বিক্রির জন্য খোলা জায়গায় মিষ্টি প্রদর্শন এবং মূল্য তালিকা না থাকায় টরকী বন্দরের নিউ শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারের মালিককে সাত হাজার টাকা এবং অপর আরো দুটি প্রতিষ্ঠানের মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার আবু নাছের মো. শফিউল্লাহ এবং গৌরনদী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর দাস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon