আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
ফিলিস্তিনিতে শিশু হত্যার প্রতিবাদে বরিশালে শিশু সংগঠকদের প্রতিবাদী মানববন্ধন

ফিলিস্তিনিতে শিশু হত্যার প্রতিবাদে বরিশালে শিশু সংগঠকদের প্রতিবাদী মানববন্ধন

????????????????????????????????????

 

ফিলিস্তিনিতে শিশু হত্যার প্রতিবাদে বরিশালে শিশু সংগঠকদের প্রতিবাদী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক॥

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক শিশুদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে খেলাঘর সংগঠনসহ বিভিন্ন শিশু সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (০৪ নভেম্বর, ২০২৩) নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন সদর রোডে এ বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন স্কুল শিশু ও সংগঠনের প্রায় কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে ও সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেনাংশু কুমার বিশ্বাস, আধ্যাপিকা টুনু রানী কর্মকার, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, খেয়ালী গ্রুপ থিয়েটারের অপূর্ব কুমার রায়, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক স্বপন খন্দকার, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, অধ্যাপিকা ফাতেমা হেরেন মালা, রাজনৈতিক ব্যক্তিত্ব হিরন কুমার দাস মিঠু।

এসময় আরো উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে, সাবেক সভাপতি অধ্যাপক নাজমুল হক আকাশ, সাবেক সভাপতি দিপংকর চক্রবর্তী, বিমল চক্রবর্তী খেলাঘরসহ সভাপতি কাজী সেলিনা, শুভংকর চক্রবর্তী, শহিদুল ইসলাম,

এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের জন্য জোর দাবী জানান। পাশাপাশি শিশুদের একটি সুন্দর পৃথিবী বিনির্মানের জন্য সকালের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon