আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
ইরানের আপোসহীন প্রতিরোধের রূপকার আয়াতুল্লাহ আলী খামেনি পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন
বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা : হাসানাত এমপি

বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা : হাসানাত এমপি

 

বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা : হাসানাত এমপি

নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, সরকার ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে সংস্কৃতি চর্চার কার্যক্রম সম্প্রসারণ করেছে।

তিনি বলেন, এই সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কাজ সহজতর হবে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ সোমবার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। অনুষ্ঠানে গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন বাংলাদেশের জন্য এক বড় অর্জন। এ পুরস্কার বিশ্বময় বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংস্কৃতি কর্মীদের সহায়ক ভূমিকা রাখতে হবে। বরিশালের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বনায়ন, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

এসব উন্নয়ন কর্মকান্ডের সুফল যাতে তৃণমূলের মানুষ উপভোগ করতে পারে সেজন্য সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon