আজ রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
বরিশালে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

বরিশালে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালে মোবাইল এ্যাপের মাধ্যমে জেলা/উপজেলা পর্যায়ে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) বেলা ১১ টায় সরকারি যানবাহন অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা ও জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দিনব্যাপী মোবাইল এ্যাপের মাধ্যমে জেলা/উপজেলা পর্যায়ে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থা চালুকরণের উদ্দেশ্যে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং পরিবহন/প্রটোকল নাজিরগণের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, ৬ জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং পরিবহন/প্রটোকল নাজিরগণসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি মোবাইল এ্যাপের মাধ্যমে জেলা/উপজেলা পর্যায়ে টায়ার, টিউব ও ব্যাটারী সরবরাহকরণ ব্যবস্থাপনা এ্যাপ এর শুভ উদ্বোধন করেন। পরে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon