আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায়

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায়

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক॥

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৩ জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ নিয়ে গোটা অভিযানে গত ১২ দিনে এখন পর্যন্ত ৪২৮টি মামলায় ৪১৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮ লাখ ৪৮ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৩৭৫ টি অভিযান চালানো হয়েছে এবং ৫২৩ টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গত বারদিনে বরিশাল বিভাগের ১৫৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ৩১৮ বার বিভিন্ন মাছঘাট, ৩ হাজার ৯৪৮ বার বিভিন্ন আড়ৎ ও ২ হাজার ৩১৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত বারদিনের অভিযানে ৯ হাজার ২৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১৯ লাখ ৬২ হাজার ২শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৯০ হাজার ৮শত টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon