আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের
বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর

বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর

 

বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক ॥

অর্থের বিনিময়ে মহানগরের ২নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনার অভিযোগে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের বিরুদ্ধে ঝাড়– মিছিল, কুশপুতুল দাহ করাসহ দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাংচুর করেছে ক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কির সামনে থেকে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন, রফিকুল ইসলাম, পরিমল, জামাল উদ্দিন ও সাদ্দামের নেতৃত্বে ঝাড়– মিছিল বের করা হয়। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নিস্কীয়দের নিয়ে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষুব্ধরা প্রতিবাদ সভা করেন। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরের কুশপুতুল দাহ করা হয়।

প্রতিবাদ সভায় ২নং ওয়ার্ডের ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন বলেন, মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ কমিটিতে সম্মানজনক পদ দেওয়ার কথা বলে আমার কাছে এক লাখ টাকা দাবি করেছিলেন। তার দাবিকৃত টাকা না দেয়ার কারণে আমাকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। তিনি আরও বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে সদস্য সচিব নিস্ক্রীয়দের নিয়ে পকেট কমিটি করে ঘোষনা করেছেন। পরবর্তীতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করেন। এসময় দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন আত্মরক্ষার্থে দলীয় কার্যালয় থেকে সটকে পরেন।

এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ মোবাইল ফোনে বলেন, কমিটি গঠন করার পূর্বে আমরা টিম লিডার কমিটি করে দিয়েছি। তারা যাচাই-বাছাই করে কমিটির তালিকা দেয়ার পর আমরা অনুমোদন করেছি। তিনি আরও বলেন, সুমন যে টাকা চাওয়ার অভিযোগ করেছে তাই যদি হতো তাহলে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হতোনা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon