আজ রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বরিশালে রিয়াজ ভুঁইয়াকে মহানগর যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা

বরিশালে রিয়াজ ভুঁইয়াকে মহানগর যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা

 

বরিশালে রিয়াজ ভুঁইয়াকে মহানগর যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের কমিটিতে মোঃ রিয়াজ ভুঁইয়াকে সভাপতি হিসেবে দেখতে চান নেতাকর্মীরা। তিনি স্কুল জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগরের সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।

এছাড়া সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জানা গেছে, সততা ও দক্ষতার সাথে তিনি কাজ করে যাচ্ছেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ, অসহায় দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মেধাবী অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদক বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এ যুবলীগ নেতা।

ইতোমধ্যে যুবলীগের বিভিন্ন কর্মীর ফেসবুক স্টাটাস থেকে বিষয়টি জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে তাকে মহানগর যুবলীগের সভাপতি হিসেবে সমর্থন দিয়ে অনেকেই তার ছবিসহ পোস্ট করেছেন। রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও রয়েছে প্রথম সারিতে।

এবিষয়ে মোঃ রিয়াজ ভুঁইয়া বলেন, দীর্ঘদিন যাবৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। নেতাকর্মীরা আমাকে সভাপতি হিসেবে দেখতে চায়। তবে দলের হাইকমান্ডের নেতারা আমাকে যোগ্য মনে করে যদি এই পদে দায়িত্ব দেয় তাহলে আমি আমার দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা করবো।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon