আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে পালিয়ে থাকা নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতাকর্মীরা
বরিশালে সুনাম কুড়িয়েছে ‘মরহুমা আমিনা খাতুন ফ্রি ফ্রাইডে ক্লিনিক’

বরিশালে সুনাম কুড়িয়েছে ‘মরহুমা আমিনা খাতুন ফ্রি ফ্রাইডে ক্লিনিক’

 

বরিশালে সুনাম কুড়িয়েছে ‘মরহুমা আমিনা খাতুন ফ্রি ফ্রাইডে ক্লিনিক’

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শোলনা গ্ৰামের সিকদার বাড়িতে মরহুমা আমিনা খাতুন ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ এ অসহায় ও দুস্থ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক সুনাম কুড়িয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মরহুমা আমিনা খাতুনের বড় ছেলে মোঃ লকিতুল্লাহ সিকদারের পরিচালনায় মানুষ বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে চলতি বছরে জুলাই মাসের প্রথম দিকে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতি সপ্তাহে শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ৫০/৬০ জন অসহায় ও দুঃস্থ্ রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া বেশ কিছু রোগীকে ওষুধ প্রদান করা হয়। কোন ফি ও ভোগান্তি ছাড়া এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা। চিকিৎসার পাশাপাশি রক্তের গ্ৰুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এছাড়া চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি রোগীদের জন্য বরিশালে সুনামধন্য ডায়াগনস্টিক সেন্টার পপুলার, ল্যাবএইড, অগ্ৰনী মেডিকেল সার্ভিসেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কমখরচে টেস্ট করাতে পারেন।

সেবা নিতে আসা রোগীরা জানান, এখানে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। এমনকি অসহায় ও দুস্থ রোগীদের ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।এভাবে যদি অন্যরাও এগিয়ে আসেন তা-হলে সমাজের অসহায় ও দুঃস্থ্ মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

এবিষয়ে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ এর পরিচালক মোঃ লকিতুল্লাহ সিকদার বলেন, আমি চাকুরী করার পাশাপাশি ফার্মেসির ব্যবসার সাথে জড়িত। সেখান থেকেই আসলে মানুষের সেবা করার জন্য অনুপ্রেরণা হয়। তাই আমার মায়ের স্মৃতি ধরে রাখতে এবং আত্মার মাগফিরাত কামনার জন্য প্রতি সপ্তাহের শুক্রবারে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই ক্লিনিক প্রতিষ্ঠা করি।

এখানে গরীব রোগীদের মাঝে বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়। অসহায় মানুষেরা যাতে সহজে চিকিৎসা সেবা পায় সে জন্য কাজ করছি। তিনি এসব কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon