আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নৌকার প্রচারণায় ছাত্রলীগের শোভাযাত্রা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নৌকার প্রচারণায় ছাত্রলীগের শোভাযাত্রা

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নৌকার প্রচারণায় ছাত্রলীগের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে শোভাযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের একটি পক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ শোভাযাত্রার আয়োজন করে তারা। এসময় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান বক্তাগণ।

রোববার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একাডেমিক ভবনের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনাসভা করে নেতাকর্মীরা।

এসময় বক্তব্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, মুয়ীদুর রহমান বাকি, রাকিব হাসান রনি, সাইমুন ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বরিশাল শহরকে আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা আবশ্যক।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করা হবে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রলীগ কর্মী নির্বাচনের মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon