আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
‘বিশ্ব দেখছে বাংলাদেশে শুধু শেখ হাসিনার নেতৃত্বই প্রয়োজন’ পল্লী জনপদ ডেস্ক॥

‘বিশ্ব দেখছে বাংলাদেশে শুধু শেখ হাসিনার নেতৃত্বই প্রয়োজন’ পল্লী জনপদ ডেস্ক॥

 

‘বিশ্ব দেখছে বাংলাদেশে শুধু শেখ হাসিনার নেতৃত্বই প্রয়োজন’

পল্লী জনপদ ডেস্ক॥

বিএনপি সব সময় গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশে শুধু শেখ হাসিনার নেতৃত্বই প্রয়োজন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, বিএনপি প্রথমে বলা শুরু করলো, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। যে নেত্রী সরকারের কাছে মুচলেকা দিয়ে কারাগার থেকে বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। খালেদা জিয়ার পরিবার বলে দেশে চিকিৎসা হবে, কয়েকজন বিএনপি নেতা তাকে বিদেশে চিকিৎসার আন্দোলন করার চেষ্টা করেছিল, তাতে জনগণ সাড়া দেয়নি। তাদের সে আন্দোলন ব্যর্থ হয়েছে।

পরবর্তীকালে তারা তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় সরকার বলে আন্দোলন করছিল, জনগণ তাতেও সাড়া দেয়নি। এখন তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। আজকে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে, এর পরেও বাংলাদেশ অনেক ভালো আছে। শুধুমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon