আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
বিসিসির ৫ শ্রমিক পরিবারের সদস্যদের মেয়রের আর্থিক সহায়তা প্রদান

বিসিসির ৫ শ্রমিক পরিবারের সদস্যদের মেয়রের আর্থিক সহায়তা প্রদান

 

নিজস্ব প্রতিবেদক॥

দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৫ জনের পরিবারের সদস্যদের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিসিসির নগর ভবনে মেয়রের পক্ষে আর্থিক সহায়তার চেক প্রদান করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বনায়ন শাখার শ্রমিক আমির আলী, পরিচ্ছন্নতা বিভাগের ১০ নম্বর ওয়ার্ডের শ্রমিক মরিয়ম বেগম, ২৪ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মী ফরিদা বেগম, ০৬ নম্বর ওয়ার্ডের ঝাড়–দার জানু লাল এবং ২১ নম্বর ওয়ার্ডের ঝাড়–দার রিনা বেগম বিভিন্ন সময়ে মৃত্যুবরন করেন। মৃত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উল্লেখিত মৃত শ্রমিকদের প্রত্যেক পরিবারের অনুকূলে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন।

সে অনুযায়ী গতকাল মেয়রের পক্ষে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় বিসিসির পচ্ছিন্নতা বিভাগের দায়িত্বে থাকা ভেটেনারি সার্জন ডা. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon