আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বোরহানউদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বোরহানউদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বোরহানউদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মো. মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধি॥

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। রেলী শেষে তিনদিনব্যাপি আয়োজিত উন্নয়ন মেলার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া, বিআরডিবি চেয়ারম্যান জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডলসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon