আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন, আপনাদের ভোটকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের : ফয়জুল করীম

ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন, আপনাদের ভোটকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের : ফয়জুল করীম

 

ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন, আপনাদের ভোটকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক ॥

ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আশার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি মো. ফয়জুল করিম। রোববার (১১ জুন) দুপুরে এক বিশেষ ভিডিও বার্তায় ফয়জুল এ আহ্বান জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো অপপ্রচারে কান দেবেন না।

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী আরও বলেন, হয়তো বা কেউ বলবে ভোট হবে না, ভোট নিয়ে যাবে, দখল করবে— এসব কোনো কথায় কান না দিয়ে সকাল সকাল সবাই ভোটকেন্দ্রে চলে আসবেন। নিশ্চিতভাবে আপনারা ভোট প্রদান করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘কৌশলগতভাবে আমরা ভোটকেন্দ্রের বাইরে ব্যাজধারী লোক কম থাকব। কিন্তু ভাববেন আমরা সব জায়গাতে আছি। আপনাদের ভোটকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের।

প্রশাসন আশ্বস্ত করেছে অবশ্যই তারা নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি ভোট উপহার দেবে। বিভ্রান্তিতে না পড়ে আপনারা সবাই ভোটকেন্দ্রে চলে আসবেন।’

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon