আজ সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
ভাতিজার লাঠির আঘাতে মৃত্যু পথযাত্রী চাচা

ভাতিজার লাঠির আঘাতে মৃত্যু পথযাত্রী চাচা

ভাতিজার লাঠির আঘাতে মৃত্যু পথযাত্রী চাচা

নিজস্ব প্রতিবেদক॥

বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বৃদ্ধ চাচা অলিল সিকদারকে (৬২) পিটিয়ে মাথা তিনখন্ড করে দিয়েছে ভাতিজা। আহত চাচা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব সেরাল গ্রামের।

বৃহস্পতিবার সকালে আহত অলিল সিকদারের ছেলে রাসেল সিকদার অভিযোগ করে বলেন, বসতবাড়ির ১৮ শতক জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে প্রায় এক বছর যাবত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে গত শুক্রবার সকাল সাতটার দিকে চাচাতো ভাই শহিদ সিকদার ও সৈয়দ সিকদার অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমার বৃদ্ধ পিতা অলিল সিকদারকে হত্যার জন্য পিটিয়ে মাথা তিনখন্ড করে ফেলে। এসময় পিতাকে রক্ষায় আমি এগিয়ে আসলে আমাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

এবিষয়ে আগৈলঝাড়া থানার ওসি আলম চাঁদ জানান, এঘটনায় বুধবার রাতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার থেকে আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon