আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে পালিয়ে থাকা নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতাকর্মীরা
ভোলায় অনিয়মের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলায় অনিয়মের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 

ভোলায় অনিয়মের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥

ভোলা জেলা সদরে সোমবার (১৩ মার্চ) অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি ও লাইসেন্স না থাকার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যেগে শহরের ঘোষপট্রি এলাকায় একটি দইয়ের দোকান, দুটি মিষ্টির দোকান ও একটি হার্ডওয়ারর দোকান মালিককে এ অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও প্রস্তুত করার দায়ে দই বিক্রেতা মো. ফরিদকে ৫ হাজার, মিষ্টি ব্যবসায়ী শেখ ফরিদকে ৩ হাজার ও সোহেলের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার অপরাধে মো. শরিফের হার্ডওয়ারের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং এর নিয়মিত অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। খাবারের দোকানগুলো অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রির পাশাপাশি খাবার প্রস্তুত প্রক্রিয়া ও খাবার অপরিস্কার ছিলো। আর হার্ডওয়ারের দোকানে লাইসেন্স না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলো।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon