আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
ইরানের আপোসহীন প্রতিরোধের রূপকার আয়াতুল্লাহ আলী খামেনি পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন
মহিলা লীগ নেত্রীকে ইট দিয়ে পিটিয়ে আহত

মহিলা লীগ নেত্রীকে ইট দিয়ে পিটিয়ে আহত

 

মহিলা লীগ নেত্রীকে ইট দিয়ে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল জেলার উজিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য কেয়া গাইনকে (৪০) হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামসর গ্রামে। এ ঘটনায় রবিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত কেয়া গাইন বলেন, প্রতিবেশী সন্তোষ শিউলির ৭/৮ টি ছাগল প্রতিদিন আমাদে বসতবাড়িতে ঢুকে বিভিন্ন ফলজ গাছের ক্ষতিসাধন করে। এনিয়ে আমার স্বামী মিহির গাইনের সাথে সন্তোষের বাগ্বিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে শনিবার সন্ধ্যায় সন্তোষের ছেলে সঞ্জিব শিউলি অর্তকিতভাবে আমার ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon