আজ রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
মালয়েশিয়া যাওয়া হলোনা জাহিদের

মালয়েশিয়া যাওয়া হলোনা জাহিদের

 

মালয়েশিয়া যাওয়া হলোনা জাহিদের

নিজস্ব প্রতিবেদক ॥

বেকারত্ব দূর করতে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন জাহিদ হাওলাদার (৩০)। আগামী মাসের প্রথম সপ্তাহে তার মালয়েশিয়া যাওয়ার কথাছিলো। সেজন্য এক আত্মীয়ের বাড়িতে বিদায় আনতে যাচ্ছিলেন জাহিদ। কিন্তু ওই বিদায়ই ছিলো জাহিদের জীবনের শেষ বিদায়। মোটরসাইকেলের সাথে ইজিবাইকের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে নিহত হন জাহিদ।

সোমবার দুপুরে জেলার মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ডুমুরতলা গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে জাহিদ মোটরসাইকেল চালিয়ে নোমোরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা এগারোটার দিকে বাজারের কাছাকাছি পৌঁছালে ইজিবাইকের সাথে ধাক্কা লাগে জাহিদের মোটরসাইকেলের। এতে জাহিদ গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon