আজ বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
মুলাদীতে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষণা

মুলাদীতে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষণা

 

মুলাদীতে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক॥

বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর ফজলুল রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয়কে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে অভিভাবক সমাবেশে বিভাগের মধ্যে সর্বপ্রথম ওই বিদ্যালয়কে বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কাঞ্চন আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. সাইমন মাহমুদ নিশাত, সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. শাকিল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে নাটক মঞ্চস্থ করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon