আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
অসুস্থ আইনজীবী খায়ের’র খোঁজ নিতে হাসপাতালে জামায়াতের জেলা আমীর

অসুস্থ আইনজীবী খায়ের’র খোঁজ নিতে হাসপাতালে জামায়াতের জেলা আমীর

অসুস্থ আইনজীবী খায়ের’র খোঁজ নিতে হাসপাতালে জামায়াতের জেলা আমীর

পল্লী জনপদ ডেস্ক ॥

বরিশাল জজকোর্টের বিজ্ঞ আইনজীবী এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট রুহুল আমিন খায়ের হৃদরোগজনিত সমস্যা নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) সকালে তার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার আমীর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। তিনি এ্যাডভোকেট রুহুল আমিন খায়েরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জামায়াতের জেলা ইউনিট সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন এবং জামায়াতের জেলা ইউনিটের সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon