আজ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ‘ফ্যাসিস্ট’, ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র ইতিকাফ’র গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত
এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী

এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী

এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী

পল্লী জনপদ ডেস্ক ॥

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত মনোনিত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, বরিশাল জেলার মধ্যে উন্নয়নবঞ্চিত অন্যতম উপজেলা বাকেরগঞ্জ। ইতিপূর্বে এখানে অনেক এমপি মন্ত্রী বদলেছে কিন্ত বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি। তাই এবার হবে বাকেরগঞ্জবাসী ভাগ্য নির্ধারনের ভোট।

৩১ জানুয়ারী (শনিবার) উপজেলার ফরিদপুর ইউনিয়নের তীব্র নদী ভাঙ্গন কবলিত রঘুনাথপুর এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

স্থানীয় জনগণের উদ্দেশ্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের মানুষের দুঃখ এই নদী ভাঙ্গন। বছরের পর বছর মানুষ ভিটেমাটি হারাচ্ছে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”

সরেজমিনে পরিদর্শনের সময় তিনি নদী গর্ভে বিলীন হতে যাওয়া জনবসতি ও ফসলি জমি ঘুরে দেখেন এবং ভাঙ্গন কবলিত অসহায় মানুষের খোঁজখবর নেন। দীর্ঘদিনের এই সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা এ সময় তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে তখন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon