আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
এমটিএফই’র প্রতারণায় গৌরনদীর শতাধিক যুবক

এমটিএফই’র প্রতারণায় গৌরনদীর শতাধিক যুবক

 

এমটিএফই’র প্রতারণায় গৌরনদীর শতাধিক যুবক

নিজস্ব প্রতিবেদক॥

অধিক লাভের আশায় ‘এমটিএফই’ অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার কয়েক’শ বিনিয়োগকারী। বিনিয়োগকারীদের মধ্যে শিক্ষক, যুবক, কলেজ পড়ুয়া ছাত্র ও ব্যবসায়ী রয়েছেন। তবে অর্থ ফেরত পাবে এই আশায় কেউ প্রকাশ্যে মুখ খুলছেনা। নামপ্রকাশ না করার শর্তে গৌরনদী বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ী জানান, এমটিএফই অ্যাপের মাধ্যমে তিনি আশি হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। তার সাথে আরও পাঁচজন একই পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। তাদের অর্থ হাতিয়ে নিয়েছে ওই কোম্পানি।

ভুক্তভোগী এক শিক্ষক বলেন, অধিক লাভের আশায় ধার-দেনা করে একলাখ টাকা বিনিয়োগ করেছিলাম। কিছুদিন তারা ওই টাকার ওপর লাভও দিয়েছিলো। এখন লাভের পরিবর্তে উল্টো ঋণের বোঝা ধরিয়ে দিয়েছে এমটিএফই। সব ডলার কেটে নিয়ে অ্যাকাউন্টে বিশাল অংকের মাইনাস ডলার দেখা যাচ্ছে। এমনকি ডলার পরিশোধ করতে অ্যাপে নোটিশও দেয়া হয়েছে। এখন ধারের টাকা পরিশোধ করবো কিভাবে সেই চিন্তায় আছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন ভুক্তভোগি অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon