আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
গনমানুষের হৃদয়ে নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল জায়েদ খান রছি

গনমানুষের হৃদয়ে নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল জায়েদ খান রছি

 

গনমানুষের হৃদয়ে নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল জায়েদ খান রছি

নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সকল গনমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ‌বার বার নির্বাচিত কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মরহুম আলহাজ্ব মোঃ মোশারেফ আলী খান বাদশা’র জ্যেষ্ঠপুত্র মোঃ আল জায়েদ খান (রছি)। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬নং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ব্যক্তিগত প্রচার-প্রচারনায় নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে পিছনে ফেলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন তিনি। জনগণকেও এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

বিভিন্ন সামাজিক কাজেও সময় দিচ্ছেন। পাশাপাশি সাজিয়েছেন পুরো নির্বাচনী এলাকা। এলাকায় নিজের ব্যক্তি ইমেজে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এর বাইরেও তার আলাদা পরিচয় রয়েছে জনগনের মাঝেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।

জানা যায়, বিগত সময়গুলোতে অত্র এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সবসময় অংশগ্রহন করেন। মানুষের জন্য কিছু করার মানসিকতা তার আছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তিনি নিজ সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন। সব সময় সবার বিপদে আপদে তাকে পাওয়া যায় এমনটাই জানান স্থানীয় লোকজন। সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ আল জায়েদ খান (রছি) জানান, ছোট বেলা থেকে সকল পেশাজীবীসহ অসহায়-দুস্থ মানুষের খোঁজ-খবর নিতাম। তারই ধারাবাহিকতায় তাদের ইচ্ছাতে এমন সিদ্ধান্ত।

বাবার মত সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী ১২ জুনের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ১৬নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করবো ‘ইনশাআল্লাহ’। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি অবশ্যই বিজয়ী হবো।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon