আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
গৌরনদীতে কিশোরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

গৌরনদীতে কিশোরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

 

গৌরনদীতে কিশোরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥

বাড়ি থেকে ডেকে নিয়ে বায়জিদ সরদার (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার। নিহত বায়জিদ ওই মহল্লার মুজাম সরদারের ছেলে।

নিহতের চাচা মনির সরদার অভিযোগ করে বলেন, গত সোমবার সকালে বায়জিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি আব্দুল বেপারী। পরবর্তীতে একটি সারের বস্তা নিয়ে ভ্যানযোগে তারা দু’জনে বালিয়ারপাড় নামক এলাকায় যায়। এর আধা ঘন্টা পর ভেজা ও কর্দমাক্ত বায়জিদকে অচেতন অবস্থায় বাড়িতে নিয়ে আসে আব্দুল বেপারী। ওইদিনই তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অচেতন অবস্থায়ই সে (বায়জিদ) মারা যায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল বেপারী পলাতক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন বলেন, বিষয়টি তদন্তের জন্য শুক্রবার দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনি সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon