আজ মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক বরগুনাকে বিদায় সংবর্ধনা প্রদান

জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক বরগুনাকে বিদায় সংবর্ধনা প্রদান

 

জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক বরগুনাকে বিদায় সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক ॥

বরগুনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানকে অবসরজনিত এবং জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান’র বদলীজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার (১৯ জুলাই, ২০২৩ইং) বিকাল ৩ টায় পুলিশ লাইন্স, বরগুনার ড্রিলশেডে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের ন্যায় পুলিশ সুপার বিদায়ী দুই অতিথির সার্বিক কার্যক্রমের স্মৃতি স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক ধন্যবাদ প্রদান করেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন। অতঃপর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথীবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার বরগুনা। এ সময় জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসারবৃন্দ এবং সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon