আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক॥

দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে মঙ্গলবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত হিরা মাঝি কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির ছেলে। সে (হিরা) পুরো দক্ষিণাঞ্চলের মাদকের গডফাদার হিসেবে এলাকায় পরিচিত।

মামলার বাদী গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওসি মো. আফজাল হোসেনের নির্দেশনায় কটকস্থল এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় হিরা মাঝিকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরেই গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon