আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
নাশকতার অভিযোগে বরিশাল রেঞ্জের আনসারের উপ-মহাপরিচালক ফখরুল বরখাস্ত

নাশকতার অভিযোগে বরিশাল রেঞ্জের আনসারের উপ-মহাপরিচালক ফখরুল বরখাস্ত

নাশকতার অভিযোগে বরিশাল রেঞ্জের আনসারের উপ-মহাপরিচালক ফখরুল বরখাস্ত

পল্লী জনপদ ডেস্ক ॥

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়েছে, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলমের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাকে দায়িত্ব হতে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। আর এ কারণেই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী মো. ফখরুল আলমকে গত ১৭ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত-কালীন সময়ে ফখরুল আলম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুজ্জামান গনীকে। তিনি দিনাজপুরের হিলির ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার-১ শাখার উপ-সচিব জে এম আল আমীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের পরিচালক সরোয়ার জাহান চৌধুরীকে শেরপুরের নলিতাবাড়ীর ৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon