আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে পালিয়ে থাকা নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতাকর্মীরা
বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ : তারেক রহমান

বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ : তারেক রহমান

বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ : তারেক রহমান

পল্লী জনপদ ডেস্ক ॥

মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘একটি কথা আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবেই যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আজকে শুধুমাত্র আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম সেসব সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যেমন অর্জন করতে হবে, সেইসঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির কথাও চিন্তা করতে হবে।

‘বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় জাতি। আমি সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারলে দেশের মানুষের রাজনৈতিক মুক্তি অর্জনে সক্ষম হবো। একইসঙ্গে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হবো। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসু করতে হলে এটির সুফল পেতে হলে জনগণের মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে।-যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মদান দেশের কোটি কোটি মানুষের জন্য। দেশের জন্য। এদেশ স্বৈরাচারমুক্ত হোক, দেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon