November 11, 2026, 10:58 am

Logo
শিরোনামঃ
বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’ আজও আলোর মুখ দেখেনি, জনমনে ক্ষোভ কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘কাচারি ঘর’ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা এবার জামায়াত-এনসিপির ঐক্যে ফাটল! এনসিপি নেতাদের পদত্যাগে বার্তা স্পষ্ট আজ “ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য মোংলা বন্দর হবে একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব : প্রধানমন্ত্রী এবার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট
বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি

বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি

বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি

বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইমরান খান সালামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং সাংবাদিক ইমরান খান সালামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে একজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়টি সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। কোনো বিষয়ে মতবিরোধ বা কথা কাটাকাটি হলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত। অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো সাংবাদিক যেন হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।

মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে সংগঠনটি জানায়, সাংবাদিকদের কণ্ঠরোধ বা হয়রানি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাস। এ সময় সাংবাদিক ইমরান খান সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর কক্ষে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি তিনি তাঁর ছেলে সালামকে জানান।

পরে খবর পেয়ে তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম। এ সময় চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধরের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুলিশ গত মঙ্গলবার দুপুরে ইমরান খান সালামকে গ্রেফতার করে। পরে রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক ইমরান খান সালামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখা।

সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে হবে।

ফটোকার্ড বানান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2026 dailypollijanapad.com
Developed By

Barishal Host