আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
উজিরপুরে ২০ বছর পর বৃদ্ধ’র স্বপ্নপূরণ

উজিরপুরে ২০ বছর পর বৃদ্ধ’র স্বপ্নপূরণ

 

উজিরপুরে ২০ বছর পর বৃদ্ধ’র স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক ॥

২০ বছর পূর্বে সন্ধ্যা নদীর ভাঙনে বসতবাড়িসহ সহায়-সম্বল হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পরেন জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের বৃদ্ধ আবুল হোসেন (৭৫)। এরপর তার ঠাঁই মেলে রাস্তার পাশের ঝুপড়ি ঘরে। স্বপ্ন ছিলো একটি ঘর তুলে স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করবেন। কিন্তু বয়সের ভার আর দিনমজুর সন্তানের অর্থনৈতিক অক্ষমতা ছিলো স্বপ্নপূরনের প্রধান বাঁধা।

অবশেষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিয়ে এই অসহায় বৃদ্ধর স্বপ্নপূরন করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার। এভাবে উজিরপুরের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার অর্ধশতাধিক নদী ভাঙন কবলিত পরিবারসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন ৫৩৩ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ায় তাদের স্বপ্নপূরন হয়েছে।

তারই ধারাবাহিকতায় গত ৪ মার্চের উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় ইতোমধ্যে ওই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম। উপজেলার একাধিক ভূমিহীন ও গৃহহীনরা জানান, ঘরের জন্য আবেদন করার পর উপজেলা নির্বাহী অফিসার আমাদের বাড়িতে গিয়ে অবস্থা যাচাই-বাছাই করেছেন। যেকারনে আমরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপান্তর করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে ঘরের জন্য আবেদনকারীদের বাড়িতে গিয়ে যাচাই-বাছাই সম্পন্ন করায় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা দুই শতক জমিসহ ঘর পেয়েছেন।

ফলশ্রুতিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon