আজ সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বিসিসি নির্বাচনে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চুন্নু’র মতবিনিময়

বিসিসি নির্বাচনে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চুন্নু’র মতবিনিময়

 

বিসিসি নির্বাচনে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চুন্নু’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোয়াজ্জেম হোসেন চুন্নু।

শুক্রবার (১৯ মে) জুমার নামাজ শেষে মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন চুন্নু বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে ১৫নং ওয়ার্ডকে একটি তিলোত্তমা ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

কাঙ্ক্ষিত উন্নয়ন ও ১৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয়েই আমার এ নির্বাচনে অংশগ্রহণ। মানুষের নানা সুবিধা-অসুবিধায় পাশে থেকে তাদের সেবায় মনোনিবেশ ও সেবা প্রদানই আমার লক্ষ্য। ওয়ার্ডবাসীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। তাদের একজন হয়ে যেকোন সমস্যা নিরসনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমাকে ভালবাসে। তাদের এমন ভালবাসাই আমার শক্তি। তাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পূর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকাই আমার একমাত্র উদ্দেশ্য। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের প্রধান সমস্যাগুলি সমাধানে আমার প্রচেষ্টা থাকবে সর্বাত্মক। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন।

যাতে মানুষকে হাটু সমান পানিতে ঘরবন্দি হয়ে থাকতে না হয়। মানুষের দুর্ভোগ পোহাতে না হয়। এছাড়া সর্ব বিষয়ে মানুষের ভোগান্তি লাঘবে আমার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon