আজ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
আওয়ামী লীগ ‘ফ্যাসিস্ট’, ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র ইতিকাফ’র গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত ইরানের আপোসহীন প্রতিরোধের রূপকার আয়াতুল্লাহ আলী খামেনি পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর
গৌরনদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গৌরনদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গৌরনদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক॥

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এক বিধবাকে (৩৫) গণধর্ষণের পর ভিডিও ধারনের মামলার প্রধান আসামি আরিফ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের সদস্যরা আরিফকে গ্রেপ্তার করে।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আরিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতে উজিরপুর উপজেলার মশাং গ্রামের ভুক্তভোগী নারীকে বার্থী এলাকার একটি নির্জন বসতঘরে নিয়ে পালাক্রমে ধর্ষনের পর ভিডিও ধারন করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগি নারী গ্রেপ্তারকৃত আরিফ ও তার তিন সহযোগিকে আসামী করে মামলা দায়ের করেন। আসামিরা হলো-উপজেলার তাঁরাকুপি গ্রামের বাশার দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান (৩৫), কামাল গোমস্তার ছেলে আশিক গোমস্তা (৪০)সহ অজ্ঞাত পরিচয়ের দুইজন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon