আজ বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
কাজী আনোয়ার পারভেজ রানার ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার

কাজী আনোয়ার পারভেজ রানার ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার

 

কাজী আনোয়ার পারভেজ রানার ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার

নিজস্ব প্রতিবেদক ॥

দৈনিক আজকের বার্তার সাবেক নির্বাহী সম্পাদক, শিক্ষানবিশ আইনজীবী, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সদস্য মরহুম কাজী আনোয়ার পারভেজ রানার ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার পহেলা ফেব্রুয়ারি।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ তাঁর স্মরণে পারিবারিকভাবে কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত এর উদ্যোগ নেয়া হয়েছে। কাজী আনোয়ার পারভেজ রানা দৈনিক আজকের বার্তার প্রকাশক মেহেরুন্নেসা বেগম ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেজ ছেলে। কাজী আনোয়ার পারভেজ রানা ছিলেন অত্যন্ত সুমিষ্টভাষী ও সদাচরনের এক উদাহরন। তিনি বরিশাল আদালতের একজন মেধাবী শিক্ষানবীশ আইনজীবী ছিলেন।

উল্লেখ্য, তিনি ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বরিশাল মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল। মরহুম কাজী আনোয়ার পারভেজ রানার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার মা-বাবাসহ পরিবারবর্গ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon