আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বিসিসি’র কাউন্সিলর দুলাল মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা

বিসিসি’র কাউন্সিলর দুলাল মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা

বিসিসি’র কাউন্সিলর দুলাল মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা

নিজস্ব প্রতিবেদক॥

আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধা গুরুতর অসুস্থ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতবছর তার ক্লোন ক্যান্সার ধরা পড়ে। এরপরে ঢাকা এবং ভারতের হাসপাতালে তাকে ২৮টি ক্যামো থেরাপি দেওয়া হয়। বর্তমানে তার শারিরীক অবস্থার অনেকটাই অবণতি হয়েছে। তার জন্ডিস ধরা পড়েছে এবং বিলুরুবিনের মাত্রা ২৫।

গুরুতর অসুস্থ হওয়ায় গত কয়েকদিন ধরে তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি জানান, কাউন্সিলর দুলালের অবস্থা বেশ আশঙ্কাজনক। তিনি বরিশালবাসীর কাছে কাউন্সিলর দুলালের সুস্থ্যতা চেয়ে দোয়ার আবেদন করেছেন।

এদিকে, তার পরিবার এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দুলাল মৃধার আশু রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে জনগণের খেদমত করার সুযোগটুকু করে দেন।

উল্লেখ্য, তিনি বরিশাল মহানগর কলেজ ও পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ম‌্যানেজিং কমিটির সভাপতি, টিটিসি এবং টিটিসি লেন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon