আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া

আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া

আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া

পল্লী জনপদ ডেস্ক ॥

বাকেরগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন সাবরিনা আক্তার (জিয়া)।

তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ জিয়াউল হক আকনের সহধর্মিনী ও মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক। এছাড়াও সাবরিনা আক্তার ‘বাংলামিডিয়া পত্রিকা’ নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদকের দায়িত্ব রয়েছেন।

সাবরিনা আক্তার ২০১৪ সালে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকায় রায়ের বাজার জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।

৩০ মার্চ (সোমবার) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দীর্ঘদিন গণমাধ্যমের সাথে যুক্ত থাকায় বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

তিনি আরও বলেন, আমার স্বামী সাংবাদিক জিয়াউল হক আকন সব সময় পৌরবাসীর পাশে থেকে নানা সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন। আমি তাকে সবসময় পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমি নিজেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে যদি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষ আমাকে তাদের সেবক হিসেবে পাশে রাখেন তাহলে আমি আজীবন তাদের সেবক হয়ে থাকবো।

এ সময় তিনি বাকেরগঞ্জ পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে আসছেন সাবরিনা আক্তারের নাম।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon