আজ শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম

এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম

 

এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের বেসরকারি সুইজ হাসপাতালে বর্ষা আক্তার (২৩) নামের এক গৃহবধু একসাথে তিনটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় গৃহবধুর পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে। একসাথে তিন সন্তানের জন্ম দেওয়ায় বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য শনিবার সকালে হাসপাতালে উৎসুক জনতার ভীড় জমেছিলো। গৃহবধু বর্ষা উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি পলাশ মোল্লার স্ত্রী।

গৃহবধু বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে শুক্রবার বিকেলে বাটাজোর বন্দরের সুইজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে (বর্ষা) ভর্তির পরামর্শ দেন। পরে ওইদিনই রাতে হাসপাতালের চিকিৎসক ডা. শিউলির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেয় বর্ষা। রোজিনা বেগম আরও জানান, শনিবার দুপুরে তিন সন্তানের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক।

তিনি আরও জানান, একটি বাচ্চা অসুস্থ্য হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই নবজাতক ও তাদের মা সুস্থ্য আছে। একসাথে তিন সন্তান জন্মগ্রহণ করায় তাদের (রোজিনা) পরিবারে খুশির বন্যা বইছে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতালের পরিচালক রুপা আক্তার বলেন, গৌরনদীর কোন হাসপাতালে এই প্রথমবার একসাথে তিনটি সন্তানের জন্ম হয়েছে। তাই হাসপাতালের পক্ষ থেকে ওই পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon